মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।
বাস চলাচল বন্ধ
যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নওগাঁয় বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের দ্বন্দ্বে রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
বাস শ্রমিকদের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্রমিক নেতাকে নির্যাতনের প্রতিবাদে রংপুর বাস-মিনিবাস মালিক সমিতির অধীনে নীলফামারীর সব রুটে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাসের শ্রমিকরা। সোমবার ভোর থেকে এ কর্মবিরতি শুরু হয়। যা মঙ্গলবারও (২৩ সেপ্টেম্বর) অব্যাহত রয়েছে।
রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। বাসের চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির দাবিতে এই বাস চলাচল বন্ধ আছে। তবে শুধুমাত্র একতা বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দুই শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় বগুড়া থেকে সারাদেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৯ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার জিরো পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়া অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি।
রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাস শ্রমিকদের দ্বন্দের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে গন্তব্যে যাচ্ছেন তারা।
রাজশাহীর তানোরে বাস শ্রমিকদের উপর হামলাকারী সিএনজি শ্রমিকদের গ্রেফতার, শাস্তি ও সিএনজি চালানোর নীতিমালা প্রনয়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ আছে
থ্রি হুইলার ও বাস শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফরিদপুর থেকে সব আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।